ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের

সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, ঘোষণা শিগগির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করেছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্র জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই সংরক্ষিত নারী আসন নিয়ে প্রস্তুতি শুরু করে দলটি। গত মার্চ মাসজুড়ে সম্ভাব্য প্রার্থীদের বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চালানো হয়। এ প্রক্রিয়ায় প্রায় ২৫ জন নারী প্রার্থীর একটি তালিকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে পাঠানো হয় এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও এতে অংশ নেয়।

দলীয় সূত্র জানায়, প্রার্থী তালিকায় চিকিৎসক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার যোগ্য নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু কেন্দ্রীয় নেতার স্ত্রীর নামও আলোচনায় রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন।

জামায়াতের নারী বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা জানান, “চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে শিগগির। দলের আমিরই বিষয়টি জানাবেন। প্রার্থী নির্বাচনে ধার্মিকতা, যোগ্যতা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নুরুন্নেসা সিদ্দীকা, ফাতেমা আক্তার হ্যাপি, আয়েশা সিদ্দিকা পারভীন এবং তরুণদের মধ্যে মারদিয়া মমতাজ। এছাড়া আরও কয়েকজন নেতৃবৃন্দের নিকটাত্মীয়ের নামও আলোচনায় রয়েছে।

তবে দলের একটি নীতিগত অবস্থান অনুযায়ী, বর্তমান সংসদ সদস্যদের স্ত্রী বা নিকটাত্মীয়দের মনোনয়ন না দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের আমির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, ঘোষণা শিগগির

আপডেট সময় : ০১:০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬