ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

শ্রমবান্ধব নীতি প্রণয়নে সরকারকে ধন্যবাদ জানিয়েছে আইএলও গভর্নিং বডি : মাহদী আমিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমবান্ধব নীতি প্রণয়নের জন্য বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি। সম্প্রতি সুইজারল্যান্ডে গভর্নিং বডির মিটিং শেষে দেশে ফিরে এ কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বৈঠকে আগামী জুনে সংস্থাটির মহাপরিচালকের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আগামী জুলাইয়ে জেনেভায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে যোগ দিতে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বাংলাদেশ থেকে কীভাবে সৌদি আরবে আরও বেশি দক্ষ ও যোগ্য শ্রমিক আমরা পাঠাতে পারি এবং আমাদের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে কীভাবে যৌথ কোলাবোরেশন বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে সৌদি আরবের কারিগরি উৎকর্ষকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এমন বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ (আন-স্কিলড) প্রতিটি ক্ষেত্রেই জনশক্তি রপ্তানি আরও বাড়ানো। এ বিষয়ে আমরা সৌদি সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো, এই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের যে তরুণ-তরুণী ও যুবসমাজ রয়েছে, তাদের জন্য দেশের ভেতরে ও বাইরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। তাদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী তৃতীয় ভাষার ওপর গুরুত্ব আরোপ করছেন। ভাষা শিক্ষার মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা শ্রম অধিকার সুরক্ষিত রাখব। আগামীর বাংলাদেশে শ্রমিক-মালিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্রমবান্ধব নীতি প্রণয়নে সরকারকে ধন্যবাদ জানিয়েছে আইএলও গভর্নিং বডি : মাহদী আমিন

আপডেট সময় : ০৪:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬