ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের

নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় ভালভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ : নাফিস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে লম্বা সময়ের প্রস্তুতি বাংলাদেশ দল ভালভাবে কাজে লাগাচ্ছে বলে মনে করেন ক্রিকেট অপারেশনস ইন-চার্জ শাহরিয়ার নাফিস।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

আজ সাংবাদিকদের নাফিস বলেন, ‘সাধারণত আমরা কোন আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতির জন্য এত বেশি সময় পাই না। কিন্তু এবার ব্যাপারটা ভিন্ন। আমরা এবার প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়েছি। যা খেলোয়াড়দের ফিটনেস-দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘অনুশীলন শিবির নিবিড় ও সুসংগঠিত ছিল। যা খেলোয়াড়দের আরও ভাল পারফরমেন্স করার সুযোগ করে দিয়েছে। আমার মনে হয়, খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজের জন্য ভালভাবে প্রস্তুতি নিচ্ছে।’

প্রতিকূল আবহাওয়া সত্বেও অনুশীলনে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে বলে জানান নাফিস। তিনি বলেন, ‘শুরুতে আমাদের অনুশীলন পর্ব ফিটনসে ও ফিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন দক্ষতা, ফিটনেস ও ফিল্ডিং নিয়েও কাজ করা হচ্ছে। প্রচন্ড গরম সত্ত্বেও কঠোর পরিশ্রম করছে খেলোয়াড়রা।’

নতুন নিযুক্ত স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিকের ভূমিকা স্পষ্ট করে নাফিস বলেন, ‘কোন নির্দিষ্ট দলের জন্য নিয়োগ দেওয়া হয়নি রফিককে। বিভিন্ন দলের সাথে কাজ করবেন তিনি। রফিকের অভিজ্ঞতা রয়েছে এবং দেশের স্পিনারদের উন্নয়নে সেটি কাজে লাগাতে চায় বিসিবি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় ভালভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ : নাফিস

আপডেট সময় : ০৪:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬