ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আজ স্টেডিয়ামটির অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময়ের অত্যন্ত কার্যকর আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে। আগামী জুলাই মাসে ‘নারী বিপিএল’ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে মাঠ প্রস্তুতের কাজ চলছে।

তিনি আরও বলেন, স্টেডিয়ামের ফ্লাডলাইট, ড্রেসিংরুম, গ্যালারি এবং ড্রেনেজ ব্যবস্থার জরাজীর্ণ অবস্থা সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজ বগুড়ায় নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। আগামী অর্থবছর থেকেই এ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সারা দেশে মাঠ সংরক্ষণ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত বিশেষ কমিটি কাজ করছে।

স্টেডিয়ামের সরঞ্জাম চুরির অভিযোগ ও দীর্ঘদিনের অবহেলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো সবার জানা থাকলেও বর্তমান সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে সমস্যার উৎস চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, বগুড়া জেলা প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবুসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম

আপডেট সময় : ০৪:৫৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬