ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে এবং এই রায় উপেক্ষা করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে। যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’।

আজ রোববার (৫ এপ্রিল) বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জনরায় উপেক্ষা নয়, গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫১ শতাংশ ভোটে সরকার গঠন করলেও এখন গণভোটে সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষা করার চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়।

শিশির মনির বলেন, দীর্ঘদিন ধরে সঠিক নেতৃত্বের অভাবে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এবং বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনের ফলে জনগণ ভোগান্তিতে পড়েছে। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন সম্ভাবনা তৈরি হলেও সরকার তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং অদৃশ্য প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে বলে মনে হয়। জনগণের প্রত্যাশা পূরণ না হলে সরকারের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও জানান, ভালো উদ্যোগে সরকারকে সহযোগিতা করা হলেও গণভোটের রায় অগ্রাহ্য করা হলে সর্বত্র প্রতিরোধ গড়ে তোলা হবে।

রাজধানীর বায়তুল মুকাররম উত্তর গেটে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।

ঐতিহাসিক প্রসঙ্গ তুলে তিনি জিয়াউর রহমান-এর ১৯৭৭ সালের গণভোটের উদাহরণ দেন এবং বলেন, একাধিক প্রশ্নে গণভোট আয়োজনের দৃষ্টান্ত আগেও রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান ছাড়া উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না। গণভোটের রায়কে সম্মান জানানো না হলে সরকারের প্রশংসা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আইনজীবী অ্যাডভোকেট জোবাইদুর রহমান বাবু, অ্যাডভোকেট সাকিল আহম্মেদ এবং অ্যাডভোকেট আল-আমিনসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির

আপডেট সময় : ১২:৩১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬