ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, যার কমিশনাররা সরকারের নেক নজরের ওপর নির্ভরশীল থাকবেন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যে প্রতিষ্ঠান সরকারের দয়ায় গঠিত হয়, তা কখনোই সরকারি দলের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না।

পোস্টে তিনি উল্লেখ করেন, সরকার দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল করতে চাইছে মূলত দুটি কারণে। প্রথমত, এই অধ্যাদেশে দুদককে প্রাথমিক অনুসন্ধান ছাড়াই অর্থ পাচার বা বড় দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা বা এজাহার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকার এই ক্ষমতাকে সংবেদনশীল বলছে।

দ্বিতীয়ত, দুদককে দলীয় প্রভাবমুক্ত করার জন্য একটি বর্ধিত ও সম্পূর্ণ স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছিল। সরকার বলছে, এটি নিয়ে তাদের আরও নীতিগত সিদ্ধান্ত বা কনসালটেশন প্রয়োজন।

এ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের মোবাইল ফোন চুরি হলে সরাসরি থানায় মামলা করা যায়, কিন্তু হাজার কোটি টাকার দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা করার ক্ষমতা নিয়ে আপত্তি তোলা অযৌক্তিক। প্রাথমিক অনুসন্ধানের নামে দীর্ঘসূত্রতা অপরাধীদের প্রমাণ নষ্ট ও পালানোর সুযোগ তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একটি কার্যকর দুর্নীতিবিরোধী সংস্থাকে অবশ্যই সরকারের প্রভাবমুক্ত হতে হয়। কিন্তু স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব আটকে দেওয়ার মাধ্যমে সরকার এমন একটি দুদক গঠন করতে চাচ্ছে, যা সরকারের ওপর নির্ভরশীল হবে।

দুদকের অতীত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এটি অনেক সময় বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই নেতিবাচক ভাবমূর্তি কাটাতে স্বাধীন বাছাই কমিটি জরুরি।

সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনটি বাতিল না করে প্রয়োজন হলে সংসদে সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

আপডেট সময় : ১২:২৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬