ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. মোহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদের মাঠে নামার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন তিনি।

নাহিদ বলেন, শুনতে পাচ্ছি, বিভিন্ন যে অধ্যাদেশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০ থেকে ১১টি অধ্যাদেশ তারা (বিএনপি সরকার) আইনে পরিণত করবেন না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রয়েছে। এই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেটাই তারা রাখতে চায়।

তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ যে সকল উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে ছিলেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল। তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে।

তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনুসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর যার যার ক্যারিয়ারে ফিরে যাবে, এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়ায় তাদেরকেও দাঁড় হতে হবে।

তিনি বলেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদেরকে নিরাশ করেছে। কিন্তু যতটুকু অর্জন সেই সময় হয়েছে, সে অর্জন ধরে রাখার জন্য তাদেরকেও মাঠে নামতে হবে। ফলে ড. মোহাম্মদ ইউনুসসহ সহক উপদেষ্টাদের আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদের

আপডেট সময় : ১২:২৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬