বৈশাখে ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : প্রাণিসম্পদমন্ত্রী
- আপডেট সময় : ১২:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না সেটা সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।
আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা সৌজন্যমূলক।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে।
তিনি বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে।
জাটকা আহরণ ক্রয়-বিক্রী ও মজুদ করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।










