ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

সাগর-রুনি হত্যার তদন্তে আন্তরিকতার অভাব, অভিযোগ সাংবাদিক নেতাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তারা।

সাংবাদিক নেতারা বলেন, এখন পর্যন্ত কোনো সরকারই এ হত্যাকাণ্ডের তদন্ত করতে চাইনি। চাইলে এতদিন সময় লাগার কথা নয়। একে একে তিন সরকার এলো। কিন্তু সাগর-রুনি হত্যার বিচারের কোনো অগ্রগতিই হয়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১২৫ বার। চাঞ্চল্যকর এমন কোনো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এতবার পেছানোর কোনো নজির আছে কিনা জানা নেই। সরকার আন্তরিক থাকলে এমনটি হতো না বলে তাদের বিশ্বাস।

বক্তারা বলেন, নতুন সরকার আসছে। এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে এ সরকার আন্তরিক থাকবে। তবে এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরকারের কাছে স্মারকলিপি দেবো। এরপর একটি আন্দোলনে যাবো। এত বছরেও সাগর-রুনি হত্যার বিচারটা না হওয়া শুধু সাংবাদিক অঙ্গনের জন্য লজ্জার নয়, বরং স্বাধীন দেশের মানসম্মানের প্রশ্ন বলেও মনে করেন তারা।

তারা আরও জানান, এখন পর্যন্ত চারটি সংস্থাকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কেউই প্রতিবেদন জমা দিতে পারেনি। বর্তমানে দায়িত্বে রয়েছে পিবিআই। আসলে আন্তরিকতার ঘাটতি থাকায় আজও এ হত্যাকাণ্ডের বিচার পাওয়া যায়নি।

ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, ডিআরইউয়ের সিনিয়র সদস্য মশিউর রহমান, সংগঠনের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, দপ্তর সম্পাদক রাশিম মোল্লাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাগর-রুনি হত্যার তদন্তে আন্তরিকতার অভাব, অভিযোগ সাংবাদিক নেতাদের

আপডেট সময় : ১২:১৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬