ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফের গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ আদালতে গ্রেফতার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ওই বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গোয়েন্দা অনুসন্ধানে দেখা যায়, ওই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

এ ঘটনায় মোট ১৬ জনকে আসামি করা হয়। ওই অনুষ্ঠানে ৭০–৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তি অংশগ্রহণ করেন। প্রাথমিক তদন্তে শওকত মাহমুদ ও তার দলীয় লোকজনের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভা আয়োজন করার তথ্য পাওয়া গেছে।

সুতরাং মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তার গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফের গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদ

আপডেট সময় : ০১:৩৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬