ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

যেখান থেকে আটক হন শিরীন শারমিন, তার নামে কয়টি মামলা আছে?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।

আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী। একই বছরের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন তিনি।২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

শিরীন শারমিনের বিরুদ্ধে যত মামলা

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

এছাড়া রাজধানীর বনানী ও উত্তরা থানাতেও তার নামে মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম জানান, বনানী ও উত্তরা থানাতে তার নামে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

তবে তাকে রিমান্ড আবেদন করবে কি না এ বিষয়ে কিছু জানায়নি ডিবি। দুপুরের পরে তাকে আদালতে তোলা হবে।

এদিকে শিরীন শারমিন চৌধুরীকে আটকের বিষয়ে ডিএমপির মিডিয়া সেলের প্রধান এন এম নাসির উদ্দিন বলেন, সাবেক স্পিকার শিরীন শারমিনের বিরুদ্ধে বনানী, উত্তরাসহ ঢাকায় ৬টি মামলা রয়েছে। এগুলোর যে কোনো একটিতে তাকে গ্রেফতার দেখনো হবে। রিমান্ডের বিষয়ে এখনো বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যেখান থেকে আটক হন শিরীন শারমিন, তার নামে কয়টি মামলা আছে?

আপডেট সময় : ০৪:৩৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬