ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিবাহ করায় ঈশ্বরদীতে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু সনাতন মেয়েকে বিবাহ করায় মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন পিতা মো. আজগর আলী সরদার।

রবিবার (৫ এপ্রিল) পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। মো. সজল আলী সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের মো. আজগর আলী সরদার এর একমাত্র সন্তান।

হলফনামায় মো. আজগর আলী সরদার উল্লেখ করেন, আমার পুত্র মো. সজল আলী সরদার গত ০৯/০২/২০২৬ ইং তারিখে নোটারী পাবলিক পাবনা বাংলাদেশ ২৬২, তারিখ ০৯/০২/২০২৬ ইং মোতাবেক হলফনামা সম্পাদনা করিয়া কুমারী আরতি রাণী, পিতা শ্রী সরগেন মন্ডল, মাতা শ্রীমতি শেফালী মন্ডল , সাং-গোলচত্তর, সাহাপুর, ঈশ্বরদী, পাবনাকে বিবাহ করিয়াছেন। কিন্তু বিবাহের পূর্বে গত ০১/০২/২০২৬ ইং তারিখে ১৫৪৯০ স্মারক মোতাবেক নোটারী পাবলিক পাবনা হইতে উপরোক্ত নং হলফনামা সম্পাদস করিয়া নিজ ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করিয়াছে।

তিনি হলফনামায় আরও উল্লেখ করেন যে, আমার ঔরষজাত সন্তান মো. সজল আলী ওরফে সজল সরদার ইসলাাম ধর্ম ত্যাগ করিয়া নতুন(হিন্দু) সনাতন নাম-সজল সরকার রাখিয়াছে। তৎকারণে আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় আামার সকল প্রকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বা জায়গা জমি যেখানে যে অবস্থায় আছে। উক্ত সম্পত্তি বা জায়গা জমির কোন অংশীদার হইবে না। আমি এই হলফনামা মূলে মো. সজল আলী ওরফে সজল সরদারকে আমার স্থাবর ও অস্বাবর সম্পত্তি হইতে ত্যাজ্য করিলাম। আমার মৃত্যুর পর কোন ভাবেই মো. সজল আলী ওরফে সজল সরদার আমার কোন স্থাবর সম্পত্তি বা জায়গা জমি এমনকি অবস্থায় সম্পত্তির কোন অংশীদার হইবে না। এই হলফনামা মূলে আমার সকল প্রকার স্থাবর সম্পত্তি জায়গা জমি ও অবস্থাবর সম্পত্তি হইতে মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য করিলাম। ভবিষ্যতে সে কখনও আমার ঔরষজাত সন্তান হিসাবে আমার স্থাবর সম্পত্তি জায়গা জমি বা অবস্থাবর সম্পত্তির দাবী করিতে পারিবে বা করিলেও তাহা আইনতঃ গ্রহণ যোগ্য হইবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিবাহ করায় ঈশ্বরদীতে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

আপডেট সময় : ১১:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬