ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ” তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত বিষাক্ত মদে পর্যটক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি লাওস যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করে সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে : তথ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

শেরপুরে আমেরিকান প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির, থানায় জিডি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আমেরিকা প্রবাসী ৩ বোনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে ভুক্তভোগী মরিয়ম আক্তার মৌসুমি।

এর আগে গত (৩ এপ্রিল) শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরিয়ম আক্তার মৌসুমি জানান, প্রতিবেশী আবু, সোহাগ ও রনি দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা, হুমকি, গালিগালাজ এবং চলাচলে বাধা প্রদান করে আসছে।

তিনি বলেন, ২১৭ (আরওআর) ও ৭৪৪ (বিআরএস) নং দাগের জমি নিয়ে একাধিক মামলা হলেও ২০১০ সালে নিম্ন আদালত এবং ২০১৬ সালে উচ্চ আদালত উভয়ই তাদের পক্ষে রায় দেন। তবুও বিবাদীপক্ষ আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, তাদের ব্যক্তিগত রাস্তা ব্যবহার করে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বাড়ি থেকে বের হতে বাধা দিলে তারা ৯৯৯-এ কল করে সহায়তা চান। এছাড়া ২০২৪ সালের ১৪ অক্টোবর তাদের গুদামঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিবাদীপক্ষের সদস্যরা গুম ও হত্যার হুমকি দিচ্ছে এবং অতীতেও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

এ অবস্থায় ভুক্তভোগী পরিবার নিরাপদে বসবাস ও চলাচলের নিশ্চয়তা চেয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দাখিল করেছেন।

এব্যাপারে সদর থানার সাব ইন্সপেক্টর (এস আই) তপন দেব বলেন, দীর্ঘ ৩০ বছরের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা।বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে আমেরিকান প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির, থানায় জিডি

আপডেট সময় : ১১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬