কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ১১:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার ৪ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট জালালুদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এম ও পি সার ১০ কেজি করে বিতরন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক্স ওপ্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।










