সিরাজগঞ্জ গান্দাইল সাব রেজিস্ট্রি অফিসে সহকারী ইউনুসের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ, নবনিযুক্ত সাব রেজিস্ট্রার কর্মকর্তা শামস জামান রাফীর প্রাইজ পোস্টিং নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড়
- আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ গান্দাইল সাব রেজিস্ট্রি অফিসে জমি নিবন্ধন, মালিকানা যাচাই, পাওয়ার অব অ্যাটর্নির ভিত্তিতে দলিল সম্পাদন এবং সরকারি রাজস্ব আদায়কে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন অফিসের সহকারী ইউনূস। অভিযোগকারীদের দাবি, আর্থিক লেনদেনের বিনিময়ে পূর্ববর্তী মালিকানা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই না করে বিতর্কিত জমি নিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নির ভিত্তিতে জমি হস্তান্তর এবং দলিল সংশোধনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবির মতো ঘটনা ঘটছে।
এদিকে নবনিযুক্ত সাব রেজিস্ট্রার কর্মকর্তা শামস জামান রাফীর বদলী নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা উপজেলাগুলো ৬৫ জন সাব রেজিস্ট্রার কর্মকর্তাদের বদলী নোটিশের মাঝে শামস জামান রাফীর পূর্বের কর্মস্থল রায়পুরা নরসিংদী থেকে সিরাজগঞ্জ গান্দাইল সাব রেজিস্ট্রার অফিসের বদলী আদেশের নেপথ্যে প্রাইজ পোস্টিংয়ের বিষয়টি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। মেগা প্রকল্প নিয়ে সহকারী ইউনুসের নেতৃত্বে দলিল লেখক ভেন্ডার সমিতির সিন্ডিকেটের সদস্যরা সহ নকলনবিশ সিন্ডিকেটের গুটিকয়েক সদস্যরা মিলে সম্প্রতি বিভিন্ন অনিয়ম প্ল্যানিং প্রসেস প্রথা প্রচলন করেছে।
অভিযোগের মধ্যে রয়েছে, আবাসন কোম্পানির জমি নিবন্ধনে সরকারি রাজস্ব কম দেখানোর মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট দলিল, সরকারি রেকর্ড, আর্থিক লেনদেনের প্রমাণ এবং অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য যাচাই করা প্রয়োজন।
প্রাপ্ত তথ্য ও অভিযোগের বিবরণ অনুযায়ী, দলিল লেখক পরিবর্তনের মাধ্যমে একই জমি পুনরায় নিবন্ধনের ক্ষেত্রেও কমিশন লেনদেনের অভিযোগ রয়েছে।
পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে সম্পাদিত কোনো দলিলের বৈধতা নির্ধারণে মূল দলিলের শর্ত, ক্ষমতার ধরন, পাওয়ারদাতার মৃত্যুর তথ্য এবং প্রযোজ্য আইনের বিধান পরীক্ষা করা জরুরি। সাধারণভাবে পাওয়ারদাতার মৃত্যুতে এজেন্সির অবসান ঘটতে পারে; তবে বিশেষ বা অপরিবর্তনীয় পাওয়ারের ক্ষেত্রে আইনগত বিধান ও দলিলের শর্ত পৃথকভাবে বিবেচনা করতে হয়।
পূর্বের সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ব্যক্তিগত আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। জমি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও কর কাঠামো অনুযায়ী নির্ধারিত সরকারি রাজস্ব পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।









