ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মন্ত্রীর সঙ্গে বিজিএমইএ’র বৈঠক: জ্বালানি সংকট নিরসনে জরুরি পদক্ষেপের আশ্বাস তিন মাস জ্বালানি সুবিধা নেবেন না মন্ত্রী ফকির মাহবুব আনাম অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. ইয়ারুল কবীর রংপুরের উন্নয়নে নবনিযুক্ত জেলা প্রশাসকের অঙ্গীকার ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে সম্প্রীতির নতুন বাংলাদেশ : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বিএমইউর ৫৩ শিক্ষক-চিকিৎসক পেলেন গবেষণা মঞ্জুরি বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

কটিয়াদী মডেল থানার ওসি সহ থানার সাত কর্মকর্তাকে এক যুগে বদলি ও নতুন ওসির যোগদান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশের ওসি পরিদর্শক তদন্ত এস আই ও এ এস আই সহ সাত জন কর্মকর্তা কি বদলি করা হয়েছে। শুক্রবার ৩ এপ্রিল কিশোরগঞ্জের পুলিশ সুপার ড, এস এম ফরহাদ হোসেন বদলির লিখিত এই আদেশ প্রদান করেন।

কটিয়াদী থানা থেকে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমানকে নিকলি থানায়, পরিদর্শক( তদন্ত) হাবিবুল্লাহ খানকে কিশোরগঞ্জ সদর থানায়, উপপরিদর্শক এসআই মোঃমাজেদুর রহমানকে করিমগঞ্জ থানায়, উপ পরিদর্শক এস আই সাইদুল ইসলামকে ইটনা থানায়, উপ-পরিদর্শক এস আই মাসুদ রানা কে মিঠামইন থানায়, সহকারী উপ-পরিদর্শক এএসআই শহীদুজ্জামানকে ইটনা থানায় ও সহকারি-উপ পরিদর্শক এএসআই মোস্তাক হোসেনকে অষ্টগ্রাম থানায় বদলি করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার জানান, কর্তব্য কাজে গতি বাড়ানোর লক্ষ্যে কোটিয়াদি মডেল থানায় যেসব অফিসার দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তাদের অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়েছে।

এর আগে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে ব্যর্থতা ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। কিশোরগঞ্জ-২(কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিনের এ সংক্রান্ত সুপারিশ ও বিক্ষুব্ধ ছাত্র জনতার অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও কটিয়াদী থানার পুলিশের কাছে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য বারবার দাবি করেও কোন প্রতিকার না পেয়ে সোমবার৩০শে মার্চ লোহাজুরি ইউনিয়নের শতাধিক বিক্ষুব্ধ ছাত্র যুবক, মাদক ব্যবসায়ীদের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় ছাত্র জনতা বাদল মিয়া নামে এক ব্যক্তিকে চারশত পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশে সুপর্দ করে।

অপরদিকে কটিয়াদী মডেল থানায় নবাগত ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ৪ঠা এপ্রিল শনিবার সন্ধ্যায় যোগদান করেই অদ্য ৫ই এপ্রিল রবিবার দুপুরেই লোহাজুরি থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট মাদক সম্রাট লিটন (৩৫)সহ তিনজনকে গ্রেপ্তার করে। ওসি রফিকুল ইসলাম উপস্থিত জনতাকে বলেন, যতদিন পর্যন্ত লিটন সংশোধন না হবে ততদিন পর্যন্ত জেল হাজত থেকে বেরিয়ে আসার সাথে সাথে আবার তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। যারা মাদকের কাজ কাম করেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান। আমি যতদিন কটিয়াদীতে থাকবো মাদক ও ততদিন হারাম থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কটিয়াদী মডেল থানার ওসি সহ থানার সাত কর্মকর্তাকে এক যুগে বদলি ও নতুন ওসির যোগদান

আপডেট সময় : ১১:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬